১৫০ জন সিপিএম, বিজেপি,কংগ্রেস কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ স্বাধীনতা দিবসের দিন তৃণমূল কংগ্রেসে যোগ দিল ১৫০ জন সিপিএম, বিজেপি ও কংগ্রেস কর্মী। রবিবার বিকেলে শ্যামপুর বিধানসভার গড়চুমুক হাটে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, হাওড়া জেলা পরিষদের অধক্ষ্য নদে বাসী জানা।
বিধায়ক জানান বিধানসভা নির্বাচনের পর থেকেই এইসব কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল। আজ ওদের দলে নেওয়া হল। অন্যদিকে দলে যোগ দেওয়া কর্মীদের মতে নীতি আদর্শহীন দলে থেকে কাজ না করতে পারায় দলত্যাগের সিদ্ধান্ত।

Post a Comment